২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত