চুরি হওয়া রপ্তানি পোশাকের চালান উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

নারায়ণগঞ্জ এলাকার কারখানা  থেকে চুরি হওয়া রপ্তানির  পোশাকের একটি চালান চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ২ হাজার ৮১১ পিস পোশাকের ওই চালানটি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউসার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ নভেম্বর) কাউসারকে আদালতের মাধ্যমে জেলহাজত পাঠিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী জানান, ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকার আদমজী নগরের এপিক গার্মেন্টস লিমিটেড থেকে রপ্তানি পোশাকের একটি চালান পতেঙ্গার চরপাড়া এসএপিএল ডিপোতে আনার সময় চুরি হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর মামলা হয় চট্টগ্রামের পতেঙ্গা থানায়। তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউসারকে গ্রেপ্তারের পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেলওয়ে সুপার মার্কেট ১ নম্বর গলির আহমেদ পার্সেল সার্ভিসের অফিস থেকে চালানটি উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত