কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
সোমবার (২০ নভেম্বর) সৈয়দ নজরুল ইসলামের ছেলে অধ্যাপক ড. সৈয়দ শরিফুল ইসলাম ও মেয়ে সৈয়দা রাফিয়া নূর রুপা তাদের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
