সিলেটে ট্রেনে আগুন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে কোনো যাত্রী ছিলেন না।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনের এসি  বগিতে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এর পরই ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বগিটির ভেতরের সব জিনিসপত্র পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত