ব্যাংক এশিয়া লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. আবুল কাসেম সম্প্রতি ব্যাংকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেড-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আবুল কাসেম ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে পেশাজীবন শুরু করেন এবং ডেপুটি গভর্নর হিসেবে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকে ৪০ বছরের পেশাজীবনে তিনি মুদ্রা ব্যবস্থাপনা, পেমেন্ট সিস্টেম, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রজেক্ট, কৃষিঋণ, যোগাযোগ ও প্রকাশনা, ব্যয় ব্যবস্থাপনা, গবেষণা, পরিসংখ্যান, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প (সিবিএসপি), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন।
তিনি দেশব্যাপী এসএমই ঋণ কার্যক্রমকে জনপ্রিয় করতে, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সুবিধা এবং মানি লন্ডারিংয়ের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে আয়োজিত রোড-শোতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আবুল কাশেম দি সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডে বোর্ড পর্যবেক্ষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এসএমই ফাউন্ডেশন এবং সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি.-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
