‘গদর ২’-এর সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছেন আমিশা পাটেল। নিন্দুকেরা অবশ্য বলছেন, এখন মাটিতে পা পড়ছেন না অভিনেত্রীর। এবার নাকি সালমান খানের ভাই আরবাজ খানের প্রেমে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে একসঙ্গে দেখা গেল তাদেরকে।
আমিশার পরনে ছিল কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাক আর ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ। একে অন্যের হাত ধরে রেখেছেন। হাতে হাত রেখেই প্রবেশ করলেন নাইট ক্লাবে। বেশ অনেকক্ষণ একসঙ্গে পার্টি করেন। আমিশার ‘গদর ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলান তারা।
শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া। কিন্তু তাদের ছবি দেখে নেটাগরিকদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ-আমিশা। ২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেলে জর্জিয়ার প্রেমে পড়েন আরবাজ। কয়েক বছর একসঙ্গে থাকার পর ভেঙে যায় সে সম্পর্ক।
অন্যদিকে, অনেকটা সময় ধরেই সিঙ্গেল আমিশা। এবার কি একে অন্যের মধ্যে মনের মানুষ খুঁজে পেলেন তারা। শুধু আরবাজ নয়, সালমান খানের সঙ্গেও ভাল সম্পর্ক আমিশার। যে কোনও অনুষ্ঠানে সালমানকে দেখলে নিজে থেকেই এগিয়ে এসে কথা বলেন অভিনেত্রী।
