নেত্রকোনা ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাসদ নেতা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারের ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। তারা দুজনই প্রয়াত কর্নেল তাহেরের ভাই।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আর আনোয়ার হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে দেশ রূপান্তরের হাতে।
