৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

আজ রবিবার (২৬ নভেম্বর) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিংক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত