চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাতে দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম জামিজুরী সাতছড়ি ছড়ার পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী একই এলাকার বাসিন্দা।
জানা যায়, গতকাল মধ্যরাতে মোহাম্মদ আলী (২০) পশ্চিম জামিরজুরী সাতছড়ি ছড়ার পাড়ে বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পথচারীরা মৃত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম।
