আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ভোট করবেন।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন এ তথ্য নিশ্চিত করেছেন।
