শেরপুরে মতিয়া চৌধুরী

গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমতাবলম্বীদের সহ্য করা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ এএম

‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমতাবলম্বীদের সহ্য করা। কাজেই ভিন্নমতাবলম্বী যারা আছেন তাদের কাছেও দোয়া চাই।’ বলে নৌকা মার্কায় ভোট চেয়েছেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

তিনি গতকাল বুধবার নিজ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নালিতাবাড়ী শহীদ মিনার মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের মাঝে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন এসেছে। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রও চলছে, চলছে দরকষাকষিও। কাজেই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

এরপর তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি নকলাতেও মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত