বেবিচক নিরীক্ষা দল

বিএসএমআরএএইউর ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগের মডিউল কোর্সের ছাত্র/ছাত্রীদের পেশাদার লাইসেন্স দেওয়ার জন্য ২৩-২৮ নভেম্বর ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করেছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) বাংলাদেশের একটি নিরীক্ষা দল। এএমই বিভাগের শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিম-লে কাজের জন্য এ লাইসেন্স প্রয়োজন হয়। বেবিচক এ লাইসেন্স প্রদান করবে। যেহেতু বিএসএমআরএএইউ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সেহেতু শিক্ষার্থীদের অধ্যয়ন শেষে সব পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর এ লাইসেন্স দেওয়া হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত