গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশ আবদুল্লাহপুর থেকে বোর্ডবাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস। বিজ্ঞপ্তি
