১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১০ ডিসেম্বর বিকেল ৩টায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় হতাহতদের দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
