গাইবান্ধায় আওয়ামী লীগ জাপার প্রার্থীকে শোকজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ এএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তারা হলেনÑ আওয়ামী লীগের প্রার্থী আফরোজা বারী ও জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী। গতকাল শনিবার গাইবান্ধা-১ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি এ নোটিস দেন। নোটিসে আজ রবিবার ওই দুই প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আফরোজা বারী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি গত বৃহস্পতিবার যানবাহনের বিশাল শোভাযাত্রাসহ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এদিকে শামীম হায়দার পাটোয়ারী সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি। তিনি দলীয় প্রার্থী হয়ে শোভাযাত্রাসহ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত