সৈয়দ আশরাফের ভাই সৈয়দ শাফায়েতুলের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিলের ঘোষণা করেন। সৈয়দ শাফায়েতুল ইসলাম কিশোরগঞ্জ-১ ও আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সৈয়দ শাফায়েতুল ইসলাম নির্বাচনী হলফনামায় ১০ জন সমর্থিত ভোটারের মধ্যে একজন মৃত ব্যক্তির নাম রয়েছে। ওই ব্যক্তির পক্ষে মৃত ব্যক্তির ছেলে স্বাক্ষর করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মেজর (অব.) শাফায়াতুল ইসলাম জানান, আমার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত