অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা হয়ে গেছে আগের ম্যাচেই। বেঙ্গালুরুর শেষ টি-টোয়েন্টি তাই আনুষ্ঠানিকতা মাত্র। তবে সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ভারতের টপঅর্ডার ব্যাটাররা। শ্রেয়াস আইয়ারের ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
বেঙ্গালুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ১৫ বলে ২১ রান করেন যশস্বী। এরপর ক্রিজে এসে শেষ ওভার পর্যন্ত খেলেন শ্রেয়াস। ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৩ রান করেন তিনি। এছাড়া অক্ষর প্যাটেল ২১ বলে ৩১ ও জিতেশ শর্মা ১৬ বলে ২৪ করেন। ৮ উইকেটে ১৬০ রান জড়ো হয় ভারতের।
জেসন বেহরেনডর্ফ ও বেন ডোয়ারশুইস দুটি করে উইকেট পান। অ্যালিস, সাঙ্ঘা ও হার্ডি পান একটি করে।
