রেটিং স্কুল দাবায় চ্যাম্পিয়ন আযান ও সাকলাইন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

গেটওয়ে চেস একাডেমির আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জিআইসিএ স্ট্যান্ডার্ড রেটিং স্কুল চেস টুর্নামেন্টে রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের সাফায়াত কিবরিয়া আযান ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হয়েছে। গত ১ ও ২ ডিসেম্বর গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলে এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মানজুর আলম। এছাড়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাধারণ সম্পাদক রাহাত হোসেন এবং সাবেক সহসভাপতি মোস্তফা হায়দার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিদে দাবা বিচারক এবং জাতীয় মহিলা দাবাড়ু কিশোয়ারা সারজিন ইভানা এবং ফিদে দাবা বিচারক রিয়াসাত-ই-নূর।
প্রথম-পঞ্চম শ্রেণি গ্রুপে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাফায়াত কিবরিয়া আযান ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। সমান ৪ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মুহতাদি তাজওয়ার নাশিদ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের রায়ান রশীদ মুগ্ধ। 
সেরা অনূর্ধ্ব-৮ খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ করে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের রিয়াজুল আহনাফ মোহাম্মাদ আবরার। সেরা অনূর্ধ্ব-১০ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সিদরাতুল মুনতাহা। অনূর্ধ্ব-১২ বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের আউসাফ চৌধুরী। জিআইসিএ স্ট্যান্ডার্ড রেটিং স্কুল চেস টুর্নামেন্টে ৩০টি স্কুলের সর্বমোট ৫২ জন খেলোয়াড় অংশ নেয়।
ষষ্ঠ-দশম শ্রেণি গ্রুপে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত