ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের অনুসারীরা কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও দলটির অংঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকার শাহজাহান ওমরের নৌকার নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীরা পদত্যাগের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভূট্টো ও সদস্যসচিব জাকির হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ।

এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ মনোনীত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের নির্বাচন করার ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত