‘অনুপ্রেরণা ও স্বীকৃতি প্রত্যেকটি মানুষকে সঞ্চালিত করে আরও উৎকর্ষের দিকে’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে অনুষ্ঠিত হয়েছে রূপায়ণ সিটি উত্তরার মাসিক বিক্রয় সম্মেলন ‘নভেম্বর-২০২৩’।
রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জে’র এই সম্মেলনে আগামীর লক্ষ্য নির্ধারণ ও বিগত দিনের সেরা পারফরমেন্স পর্যালোচনা এবং সেরাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল. এ. মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান, সিবিও গৌতম তরফদার, সিএইচআরও এইচ এম ফরিদুর রহমান।
এসময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল, ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি তাদের যেকোনো অসন্তুষ্টি শূন্যে নামিয়ে আনতে সবাইকে কাজ করার নির্দেশ দেন।
রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ভালো প্রস্তুতি নিয়ে সবাইকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। এছাড়া সংশ্লিষ্টদের সেবার মান বাড়ানোর পরামর্শ দেন তিনি।