রাজধানীর কোতয়ালী ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে জামায়াতে ইসলামীর বিভিন্ন সমাবেশে সক্রিয় অংশগ্রহণকারী ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. শাহেদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার শাহিনুর ইসলাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাহেদ জামায়েত ইসলামী বাংলাদেশের কোতয়ালী থানার ৩৭ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কোতয়ালী থানাসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও নাশকতার পরিকল্পনাকারী। নাশকতার অর্থযোগানদাতা ও মিছিলের লোকসমাগমকারী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।
তিনি আরও জানান, তারা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছেন। রিমান্ডে পেলে তার সাথে আর কে কে রয়েছে বা জড়িত তাদের বিষয়ে জানা যাবে।
