জনবল নিয়োগ দিচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি

  • সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।
  • আগ্রহীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া। প্রতিষ্ঠানটিতে ১৯ ক্যাটাগরির পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া

পদসংখ্যা: ১৯ ক্যাটাগরি 

জনবল নিয়োগ: ৩৬ জন

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

২. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ইলেকট্রিক লাইসেন্স বোর্ড থেকে বৈধ লাইসেন্সধারী এবং বিদ্যুতের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: পোলট্রি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটধারী। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৪. পদের নাম: উদ্যান সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটধারী। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৫. পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: হোস্টেল সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ক্যাফেটেরিয়া সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: রিসিপ্ট অ্যান্ড ডেসপাচ ক্লার্ক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. পদের নাম: ট্রাক্টর ড্রাইভার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. পদের নাম: ক্যাফেটেরিয়া অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ক্যাফেটেরিয়া অ্যাটেনডেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৩. পদের নাম: হোস্টেল অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হোস্টেল অ্যাটেনডেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৪. পদের নাম: মালি

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান তদারকের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. পদের নাম: ডিশ ওয়াশার কাম ক্লিনার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৭. পদের নাম: বাবুর্চি সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। রন্ধন কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৮. পদের নাম: ক্যাটলকিপার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৯. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

প্রার্থীর বয়স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] বা www.rda.gov.bd এর ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা; ২ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১২ থেকে ১৯ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত