১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধনের অনুমতির সিদ্ধান্ত নেয়নি পুলিশ 

  • ১০ ডিসেম্বর মানববন্ধন করতে চায় বিএনপি
  • অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

বিএনপি আগামী ১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী করবে বলে জানা গেছে। তবে এই কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। এখন নির্বাহী বিভাগের যে কোন সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না তা আমাদের বিবেচনায় নিতে হয়। নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে অনুসরণ করবে ডিএমপি। 

বিএনপির মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত