বৃষ্টির মধ্যেই শাহবাগে বাসে আগুন

  • আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
  • খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুনের এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দেড়টার দিকে আগুনের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে আগুন দেয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এছাড়া আজ সকালে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ও আগুন দেয় দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত