ঢাকা-বরিশাল মহাসড়কে চাকলাদার পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
তিনি জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরও একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
