ঢাকাই ইন্ডাস্ট্রির আলোচিত নাম জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রতিনিয়তই তর্কে-বিতর্কে মেতে ওঠেন নেটিজেনরা। আর সেসব নাকি ভালোই লাগে এ নায়কের। বিষয়টি উপভোগও করেন তিনি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জায়েদ খান দাবি করেন, তার ইনবক্স ভর্তি মেয়েদের ‘লাভ ইউ’ মেসেজ।
বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমাকে কোনো মেয়ে ভালোবাসার কথা বললে আমি তাকে খুশি হয়ে লাভ রিয়েক্ট দেই। রিপ্লাই দেই, নইলে সে মনঃক্ষুণ্ণ হবে। আমার ইনবক্স ভর্তি ‘লাভ ইউ’ টেক্সট। আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার ম্যাসেঞ্জার বক্সে।
কেন এমন ভালোবাসা পান জানতে চাইলে জায়েদ খান বলেন, একজন শিল্পী হিসেবে মেয়েরা আমাকে পছন্দ করতেই পারে। আমি মনে করি আমার ব্যক্তিত্ব এবং চলাফেরা দেখেও তারা পছন্দ করতে পারে।
উল্লেখ, অভিনয় দিয়ে আলোচনায় না আসতে পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন জায়েদ খান। মাঝে মাঝে কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। তবে তিনি তা তোয়াক্কা করেন না। আবার নানা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নারাজ হন না। বরং বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে আলোচনায় চলে আসেন।
