কালুরঘাটে জুট-ফাইবার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম

নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় 'কাদের বেডিং' নামে জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় আজ শনিবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে সূত্র।

সংশ্লিষ্টরা জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন বাড়তে থাকলে চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও তিন ইউনিট যোগ দেয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, কাদের বেডিং নামে জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় এ ঘটনা ঘটে। শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত