বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আজ শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।
ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন।
