বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকার অবস্থান।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৩৭ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া স্কোর ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের চেংডু। ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
