‘ফাইটার’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য, তোপের মুখে দীপিকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় একাধিক পুরুষের সাথে প্রেম করেছেন দীপিকা, তবে মনে প্রাণে রণবীরের প্রতিই আকৃষ্ট ছিলেন অভিনেত্রী। সম্প্রতি, করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র সিজন আটের প্রথম পর্বের অতিথি হয়ে এসেছিলেন এই দম্পতি। 

অনুষ্ঠানে বিতর্কিত এমন মন্তব্যের জন্য ভক্তদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের ট্রোল হতে থাকে।

এবার আসন্ন ‘ফাইটার’ সিনেমার টিজারে হৃত্বিক রোশনের সাথে অন্তরঙ্গ অবস্থার দৃশ্য নিয়ে আবার আলোচনায় দীপিকা। সেই দৃশ্য নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, টিজারের একটি দৃশ্যে দেখা গেছে, সমুদ্রের পাড়ে শুয়ে রয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দীপিকা। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট লাগাতে দেখা গেছে। সেই দৃশ্য ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (৯ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘ফাইটার’ এর টিজার। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।

‘ফাইটার’ সিনেমায় বিমান বাহিনীর অফিসার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন এবং অনিল কাপুরকে। ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। প্রকাশিত টিজারে দেখা গিয়েছে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে।

‘ফাইটার’ সিনেমায় হৃত্বিক রোশনের সাথে দীপিকার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে একজন ভক্ত করণ জোহরের টক শো’র প্রসঙ্গ নিয়ে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত