নৌকার সমর্থককে গুম করার হুমকি দিলেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক প্রকাশ লিটন বড়ুয়াকে গুম করাসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে । তিনি পটিয়া থানা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য।

রবিবার (১০ ডিসেম্বর) পটিয়া থানায় জিডি করেন তিনি। 

পটিয়ার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামসুল হকের অনুসারীরা তাকে গুম করাসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগে এ জিডি করা হয়।

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন, নৌকার সর্মথক লিটন বড়ুয়া নিজের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।

বাদী প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন জানিয়েছেন, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে তিনি কাজ করছেন। এতে বর্তমান সংসদ সদস্যের কিছু অনুসারী তাকে গুমসহ বিভিন্ন হুমকি দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত