বান্দরবান জেল থেকে মুক্তি পেলেন নেপালের নাগরিক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ এএম

বান্দরবান কারাগার থেকে ৮ মাস ১৩ দিন সাজাভোগ করার পর মুক্তি পেয়েছেন নেপালের এক নাগরিক। তার নাম অম্বর থাপা বুড়া (২৪)। গতকাল মঙ্গলবার বুধবার বেলা ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি নেপালের জাজারকোট জেলা, কর্ণালী প্রদেশের গোঘি গ্রামের দর্জিত বুড়ার ছেলে।

গত ২৫ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউপির চেরারঘাট এলাকায় রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ। ১০ জুলাই নেপালের নাগরিক অম্বর থাপা বুড়াকে বিনাশ্রম কারাদ-ে দ-িত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২।

মুক্তির সময় উপস্থিত ছিলেন জেল সুপার মো. জান্নাত-উল-ফরহাদ, সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান এবং নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি মিস ইয়োজনা বামজান, রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া সিত্রাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

নিজ দেশের নাগরিককে গ্রহণ করতে এসে বাংলাদেশ সরকার এবং বান্দরবান জেল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি মিস ইয়োজনা বামজান।

বান্দরবান জেল সুপার মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বিদেশি যেকোনো নাগরিককে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও দূতাবাসগুলো আন্তরিক। ঠিক সময়ে নেপালি নাগরিককে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত