সাড়ে ৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার  দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে বুধবার সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত