চার্লি ডিনের করা ৬৩তম ওভারের প্রথম বল। স্বস্তিকা ভাটিয়া বলটি মোকাবেলা করে পাঠান মিড অফে। কোনো রান নেওয়ার চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে থাকা অধিনায়ক হারমানপ্রিত কৌর দাগের বাইরে ছিলেন। সেটা খেয়াল করেছিলেন ড্যানি ওয়াট। তিনি বলটি ছুঁড়ে মারলে সেটা গিয়ে আঘাত হানে স্টাম্পে। সুতা পরিমাণ ব্যবধানের কারণে আউট হয়ে যান হারমান। টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে হাসির রুল পড়ে ইংলিশ ক্রিকেটারদের মাঝে।
মুম্বাইতে আজ থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। সেখানেই এমন অদ্ভুতুরে আউট হলেন হারমান। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তিনি। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন শেষ পর্যন্ত।
তবে তার এই আউটে অবশ্য বেশি প্রভাব পড়েনি দলের ব্যাটিং লাইনআপে। দিন শেষে ৭ উইকেটে ৪১০ রান তুলেছে ভারতের। চার ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। সাথিশ শুভা ৬৯, জেমিমা রদ্রিগেজ ৬৮, স্বস্তিকা ভাটিয়া ৬৬ ও দীপ্তি শর্মা ৬০ রান করেন।
প্রথম দিনের শেষে দীপ্তির সঙ্গে পুজা ভাস্ত্রকার ৪ রানে অপরাজিত আছেন।
