আজো বায়ুদূষণে শীর্ষে ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১১টার দিকে ২৯৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

একই সময় ২৭৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৭১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে ভারতের আরেক শহর দিল্লি, স্কোর ২১৩। আর ১৯৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে পাকিন্তানের আরেক শহর করাচি।

এ ছাড়া ঘানার আক্রা আছে ষষ্ঠ স্থানে, স্কোর ১৯৬। ১৬২ স্কোর নিয়ে সপ্তম স্থানে নেপালৈর কাঠমান্ডু। ১৬০ স্কোর নিয়ে অষ্টম স্থানে আফগানিস্তানের কাবুল। ১৫৯ স্কোর নিয়ে ভারতের আরেকটি শহর মুম্বাই আছে নবম স্থানে আর ১৫২ স্কোর নিয়ে দশম স্থানে আছে কিরগিজিস্তানের বিশকেক।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ এএম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত