ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জোটের প্রয়োজনে প্রধানমন্ত্রী আমাকে ঢাকায় নিয়েছিলেন এখন আবার বরিশালে পাঠিয়েছেন। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। এখন আর কিছু বলতে চাই না। আগামী ১৮ ডিসেম্বরের পর নির্বাচনী মাঠে নামবো। এক সময় আমি এ আসনের এমপি ছিলাম আবারও এসেছি।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত না থাকলেও ওয়াকার্স পাটির সাবেক সংসদ সদেস্য শেখ টিপু সুলতান উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ওয়াকার্স পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক ফারহীন বালী উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেননকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
