বোয়ালমারীতে ছাত্রী ধর্ষণ অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ছাত্রীর বাবা বোয়ালমারী থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত গৌতম কুমার বিশ্বাসকে (৪০) গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর পরিবার বোয়ালমারী বাজারে একটি বাড়িতে ভাড়া থাকে। দর্জির কাজ শেখা মারফত ছাত্রীর মায়ের সঙ্গে পৌরসভার আমগ্রামের বাসিন্দা গৌতম কুমারের পরিচয়। গত ১২ ডিসেম্বর সকালে গৌতম ওই বাড়িতে যায়। এ সময় শপিং করার প্রলোভনে গৌতম মেয়েটিকে ফরিদপুরের একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং কাউকে না বলতে ভয়ভীতি দেখায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত