বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে কাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে আগামীকাল দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন কুয়েতের প্রয়াত আমিরের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বাসস।
