টিউবওয়েলে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পিএম

কুমিল্লার লাকসামে নতুন টিউবওয়েল বসানোর পর পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। রবিবার (১৭ ডিসেম্বর) উপজেলার আজগরা ইউপির ঘাটার নোয়াগাও  গ্রামের পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমিয়েছে।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, রবিবার সকালে আমার ভাগ্নের বাড়িতে নতুন টিওবয়েল বসানো হয়। কাজ শেষে টিউবওয়েল থেকে পানির পরিবর্তে অনবরত গ্যাস বের হচ্ছে। এ সময় দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিলে তা দীর্ঘ সময় ধরে জ্বলতেছে। রাত হওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত