বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট হলেন রিকুয়েলমে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

২০২৭ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার হুয়ান রিকুয়েলমে। ক্লাবটির ইতিহাসে রেকর্ড পরিমাণ ৪৩ হাজারের বেশি ভোটারের অংশগ্রহণে রবিবারের নির্বাচনে জয়ী হন রিকোয়েলমে।

প্রেসিডেন্ট হওয়ার পথে রিকোয়েলমে ছাপিয়ে গেছেন আন্দ্রেস হোরাসিও ইবারা ও মরিসিও ম্যাকরিকে। ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত বোকার প্রেসিডেন্ট ছিলেন ইবারা। তার অধীনেই বোকার হয়ে ফুটবল ক্যারিয়ারে সোনালী সময় পার করেন রিকোয়েলমে।

রিকোয়েলমের নির্বাচনে নেমেছিলেন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ক্লাব প্রেসিড্ন্ট থাকা জর্জে আমিলের সঙ্গে। এ দুজন মিলে ৫২.৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরির নেতৃত্বাধীন প্যানেলে পেয়েছেন ৩৫.৩ শতাংশ ভোট। ২০১৯-্এর নির্বাচনেও ডিয়েগো ম্যারাডোনা অনুসারী ম্যাকরি ৩০.৬ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছিল। সেবার বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রিকুয়েলমে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর রিকোয়েলমে জানান, ‘এটা অনেক বড় আনন্দের উপলক্ষ্য। আমাদের ক্লাবের সমর্থকেরা তাদের পছন্দের রঙ্ বেঁছে নিয়েছেন। আমি খুবই সন্তুষ্ট।’

রিকোয়েলমে সমর্থকদের উল্লাস

রিকোয়েলমে ক্লাবটির হয়ে ২৬৭ ম্যাচে ৭২ গোল ও ৬৮ অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টিনার সাবেক এ নাম্বার টেনের ৫১ ম্যাচে রয়েছে ১৭টি গোল। বোকা জুনিয়র্স আর্জেন্টিনার একটি পেশাদার ফুটবল ক্লাব। দেশটির সর্বোচ্চ ফুটবল লিগ আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনে খেলে থাকে ক্লাবটি। বোকা জুনিয়র্স ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। এরপর ১৯১৩ সালে তারা প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পায়। ১৯১৩ সাল থেকে এখন পর্যন্ত ক্লাবটি আর্জেন্টিনার সর্বোচ্চ ফুটবল লিগেই খেলেছে। তারা কখনো দ্বিতীয় বিভাগে অবনমিত হয়নি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন। ম্যারাডোনা ১৯৮১ সালে বোকা জুনিয়র্সের সঙ্গে চুক্তি করে খেলেছিলেন এক মৌসুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত