সিলেটে ঘরের মাঠ পেয়ে রুদ্ররূপ ধারণ করলেন খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। এ দুজনের চার উইকেট শিকারের দিনে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় গেছে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস। জবাবে দুই উইকেটে ১২২ রান নিয়ে দিনশেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পূর্বাঞ্চল।
উত্তরাঞ্চলের হয়ে আগের রাউন্ডে সেঞ্চুরি করা আবদুল্লাহ আল মামুনের ব্যাটে আসে সর্বোচ্চ ২৬ রান। ৩৪.৩ ওভার স্থায়ী হওয়া উত্তরাঞ্চলের ইনিংসে খালেদ ও রাজা চারটি করে উইকেট শিকার করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। ৬৬ রানে অপরাজিত আছেন পারভেজ ইমন।
মিরপুরে অন্য ম্যাচে প্রথম ইনিংসে ২১৪ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। তাদের হয়ে দিনের সেরা ব্যাটার মঈন খান করেন ৭৫ রান। এছাড়া ফজলে মাহমুদের ব্যাটে আসে ৪৬ রান। মধ্যাঞ্চলের শহিদুল ইসলাম ৩টি এবং আবু হায়দার ও শুভাগত হোম ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দিনশেষ করেছে মধ্যাঞ্চল। নাইম ইসলাম ২২ রানে অপরাজিত আছেন। দক্ষিণের সুমন খান ২টি ও নাঈম হাসান ১টি উইকেট নেন।
