ঢাবির ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সুমিতমো করপোরেশন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ এএম

জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্র্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেবে। এই বৃত্তির জন্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নিয়মিত ছাত্রছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসি এবং এইচএসসিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে। আবেদন ফরম ঢাবির রেজিস্ট্রার দপ্তরের ২০৮ (ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ রেজিস্ট্রারের অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮/ক) আগামী ১৫ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে জমা দিতে হবে।

সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত