খুলনায় অনির্দিষ্টকালের জন্য আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুভ বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্নে ১৯ ডিসেম্বর রাত ১২টা থেকে এই আদেশ বলবৎ হয়েছে। গতকাল বুধবার কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন ও ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনে মহানগরী এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে। এই আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এই নিষিদ্ধ ঘোষণা আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে ২০ জেলার ২ কোটি শিশু নিজস্ব প্রতিবেদক দেশে প্রাকৃতিক দুর্যোগে তিন দশকের বেশি সময় ধরে বছরে ৬ হাজার ১৮৮ জন প্রাণ হারিয়েছে বলে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে জানানো হয়েছে। জাতিসংঘ জরুরি শিশু তহবিল বা ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড) গবেষণার তথ্য তুলে ধরে আলোচকরা জানান, এ সময় ২০ জেলার ১ কোটি ৯৪ লাখ শিশু জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়, বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। গতকাল বুধবার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি ‘এই কম্প্রিহেনসিভ ডায়ালগ অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। আলোচকরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩১ শতাংশ এবং দুর্যোগপ্রবণ এলাকায় ২৩ শতাংশ শিশু মানসিক ব্যাধির সম্মুখীন হয়, যা মানসিক স্বাস্থ্যের বিকাশের পথে অন্তরায়। সেমিনারে বলা হয়, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকিকে তীব্রতর করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাআজার, কলেরা, ডায়রিয়া, চিকেনপক্স, মাম্পস, অপুষ্টি ইত্যাদির মতো রোগের জন্ম দেয়। পরিবর্তিত জলবায়ু প্যাটার্ন জলবাহিত এবং ভেক্টরবাহিত রোগে অবদান রাখে, স্বাস্থ্যসেবা অবকাঠামোকে প্রভাবিত করে। সেমিনারে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির সভাপতি ডা. আসাদুর রহমান নবীন জানান, এই প্রতিষ্ঠান সেমিনারে উঠে আসা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি নিরসনে নেওয়া বিভিন্ন গবেষণা প্রকল্পের কাজ শিগগির শুরু করবে। সেমিনারে আলোচক হিসেবে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামসহ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।
