আলোচিত  অভিনেত্রী

তবুও এগিয়ে বুবলী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

বছর জুড়ে বুবলী

শবনম ইয়াসমিন বুবলী এ বছর সিনেমায় যেমন আলোচনায় এসেছেন তেমনই বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। শাকিবের সঙ্গে লিডার আমিই বাংলাদেশ দিয়ে আলোচনায় ছিলেন। তবে বুবলীকে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমা অনেকটাই নতুন পরিচয় দিয়েছে। এই পরিচয় হলো শাকিবের বাইরে বেরিয়েও সিনেমা হিট করানো যায়। দেশ ও দেশের বাইরে এই সিনেমা সমানতালে চলেছে। নানা সময়ে সিনেমা প্রসঙ্গে বুবলী খবরে এসেছেন। এ ছাড়া ক্যাসিনোও সিনেমায় অভিনয় করে বুবলী সমালোচকদের নজর কাড়তে সমর্থ হোন।

বিশ্বাস অবিশ্বাসে অপু বিশ্বাস

এ বছর অপু বিশ্বাস তিন কারণে আলোচনায় ছিলেন। অপু বিশ্বাস অভিনীত লাল শাড়ি সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন ঢাকাই চলচ্চিত্রের কুইন। লাল শাড়ি কতটা ব্যবসা করল সেটা বিবেচ্য বিষয় নয়, তবে ছবিটি নিয়ে তিনি বেশ দৌঁড়েছেন। চেষ্টা করেছেন। সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। বছর শেষে এই আলোচনার তীব্রতা বেড়ে ছিল যার ফলে ঘটনার বিশ্বাস অবিশ্বাস প্রমাণ করতে ডিবি কার্যালয়েও যেতে হয় নায়িকাকে।

পরকথায় পরীমণি

ঢাকাই সিনেমা সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বেশি থাকেন এই নায়িকা। তবে এ বছর মা সিনেমাটি দিয়ে মায়ের ভূমিকায় দেখা দেন অভিনেত্রী। অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’ সিনেমা দিয়ে পরীমণি নতুনভাবে চিত্রিত হতে হয়েছেন। এ ছাড়া অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমা ভিন্ন আঙ্গিকে হাজির হন অভিনেত্রী। বছর জুড়ে এই অভিনেত্রী ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। আলোচনায় ছিলেন স্বামী শরীফুল রাজকে নিয়ে বিচ্ছেদ ও মিলন কেন্দ্রিক কর্মকাণ্ড নিয়ে।

টলটলে দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি কারণে অকারণে আলোচনায় থাকেন। তবে এ বছর মুজিব : একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এই ছবি অনেকটা নতুন পরিচয় দেয় সদ্য চিত্রনায়িকা তকমা পাওয়া দীঘিকে। এ ছাড়াও প্রেমের গুঞ্জন ও সামাজিক মাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে দীঘি আলোচনার বৃত্তেই ছিলেন।

তিশা পেলেন নতুন আলোর দিশা

এ বছর মুজিব : একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা নিজেকে নতুনভাবে প্রকাশ করেন। হলভর্তি দর্শক যেমন প্রশংসা করেছেন তেমনই সাধারণের কাছেও তিশা হয়ে উঠেছিলেন চিরপরিচিত। বীরকন্যা প্রীতিলতায় অভিনয় করে প্রশংসিত হন নুসরাত ইমরোজ তিশা।

অন্যদিকে, সুড়ঙ্গ সিনেমা ও নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেমবিষয়ক আলোচনার কেন্দ্রে ছিলেন তমা মির্জা। সুলতানপুর সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অধরা খান। ‘কিল হিম’ ছবিতে অভিনয় করেছিলেন বর্ষা। বরাবরের মতো অনন্ত জলিলের নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন খাদিজা বর্ষা। মায়ার জঞ্জাল চলচ্চিত্রে অভিনয় করে আলোর কেন্দ্রে আসেন অপি করিম। মাহিয়া মাহির বুবুজান নামের একটি সিনেমা মুক্তি পায়। কিন্তু মাহি আলোচনায় আসেন মা হওয়া ও রাজনীতি নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত