পাঁচবিবি উপজেলা বিএনপি সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

নাশকতার মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী ও ছাত্রদলকর্মী আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মো. ফয়সাল বিন আহসান বলেন, ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি আবদুল হান্নান চৌধুরীকে গত শুক্রবার রাতে হরেন্দা গ্রামের নিজ বাড়ি থেকে এবং বাগজানা ইউনিয়ন ছাত্রদলের কর্মী ভীমপুর গ্রামের আবু সাঈদকে বাগজানা এলাকা থেকে গ্রেপ্তার করার পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত