অবরোধের সমর্থনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলনেতারা। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির  সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হাইওয়ে পশ্চিম হাসাঁড়া পুলিশ ফাঁড়ির উল্টো পাসে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ১৩তম দফায় ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। 

যুবদল নেতা, রাসেল দেওয়ান, মো. আল আমীন, দিলবার হোসেন, মাহমুদ হাসান ফাহাদসহ অনন্য নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত