আজ সালমান খানের জন্মদিন। এ নিয়ে দেশ বিদেশের লাখো কোটি ভক্তের ভালোবাসায় ভাসছেন। বাংলাদেশেও সালমান খানের জন্মদিনে কেক কাটা হয়েছে, দরিদ্রদের খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে মাদরাসায় খাবার।
এদিকে, সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অ্যানিমেলের আলোচিত ববি দেওল। অ্যানিমেলে যে চরিত্রটি ধারণ করেছিলেন, তা সালমানের জন্মদিনের শুভেচ্ছাতেও কিঞ্চিৎ প্রকাশ করলেন।
ববি দেওলের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, সালমানকে জাপ্টে ধরে চুমু খেলেন ববি দেওল। এরপর লিখেছেন, মামু আই লাভ ইউ।
অবশ্য ভক্তরা মুহূর্তটিকে স্মৃতিময় মুহূর্ত হিসেবে মনে করছেন। অনেকেই শুভেচ্ছায় ভাসাচ্ছেন দুজনকেই।
অন্যদিকে, বলিউড ভাইজান সালমান খানের ৫৮তম জন্মদিন পালন হয়েছে পারিবারিকভাবে। পরিবারের উপস্থিতিতেই বিশেষ দিনটি শুরু করলেন অভিনেতা। মঙ্গলবার রাতে সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি এদিন রাত থেকেই সমাজমাধ্যমে অনুরাগীদের উচ্ছ্বাস ধরা পড়েছে।
সালমান খানের জন্মদিনে মিরপুরে মাদরাসায় খাবার বিতরণ