ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশতার উদ্দেশ্য এসব লিফলেট এবং গান পাউডার মজুদ করেছিলো। এসব গান পাউডার দিয়ে ২শ টির বেশি ককটেল বানানো যেতো। এছাড়া ২০টি ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়।
ডিবি প্রধান হারুন আরও বলেন, ৭ জানুয়ারি কেউ যেনো ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিলো লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছে। নাশতার চেষ্টা করলে কাউকে ছাড় নয় বলেও জানান, মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
