বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি অলী উদ্দিন বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারীসহ মহানগর, থানা, ওয়ার্ডের সাবেক নেতৃবৃন্দ।
