এমআরএ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ এএম

জাতীয় পেনশন কর্র্তৃপক্ষ ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর মধ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নবিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই চুক্তি স্বাক্ষর হয়। জাতীয় পেনশন কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান ও এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জমান মজুমদার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত